
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর পাহাড়ী এলাকা গুলোতে অপহরণ পরবর্তী মুক্তিপণ আদায় থাম ছেনা কোনভাবেই।
৫ জানুয়ারী রাত আনুমানিক ১১টার দিকে ঈদগাঁওর পূর্ব ভূতিয়ারপাড়া মসজিদের পাশ্বর্বতী স্থানে ৬/৭ জন অপহরণকারী চক্রদের টহলের সময় স্থানীয় লোকজন দেখার পরে হঠাৎ কালিরছড়া বাজারের লোকজনদেরকে বিষয়টি অবগত করে। তারা তাৎক্ষণিক বাজারস্থ জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদের মাইকে এলাকার লোকজনকে অপহরণ চক্রের থাবা থেকে রক্ষা পেতে সতর্ক সংকেত প্রদান করেন। পরবর্তীতে মানুষের উপস্থিতি টের পেয়ে এই অপরাধীচক্ররা পালিয়ে যায় বলে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার কামাল উদ্দিন কক্সভিউ ডট কম’কে জানান, ভূতিয়ার পাড়া এলাকার অপহরণকারীরা রাত ৮ টার পর থেকে এসেছে গ্রামে। লোকজন তাদের দেখলে খবরটি ছড়িয়ে পড়ার পাশাপাশি ২/৩ টি মসজিদের মাইকে সতর্ক করার পর তারা ছটকে পড়ে।
তিনি আরো জানান, এরা রাতের বেলায় পাড়া মহল্লায় হানা দিচ্ছে প্রায়শ। তাদের ভয়ে আতংকিত এলাকার নারী পুরুষ। দিনের বেলায় স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামার পর থেকে চরম আতংকে থাকেন গ্রামবাসী।
কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন জানান, এ ধরনের একটি ঘটনার খবর শুনেছেন বলে জানান।
তবে এ বিষয়ে ঈদগাঁও পুলিশের ইনচার্জ কিছুই জানেন না বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।
উল্লেখ্য যে, কালিরছড়া ভুতিয়ার পাড়া এলাকায় লোকজন চরম আতংকে অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য নিয়ে। পাহাড়ে চিরুনী অভিযানের জোর দাবী এলাকাবাসীর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.