এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
জেলা সদরের বহুল আলোচিত শিক্ষাঙ্গন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৭৫ ব্যাচের ৫ম পুনর্মিলনী উপলক্ষে ৬ অক্টোবর বিকেলে ঈদগাঁও বাজারের অস্থায়ী কার্যালয়ে মোঃ নুর ছিদ্দিকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় অংশ নেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যাপক ফিরোজ আহমদ, চকরিয়া কলেজের অধ্যাপক মোস্তাক আহমদ, মাষ্টার হাবিব উল্লাহ, ছানা উল্লাহ, বজল আহমদ, ব্যবসায়ী খোরশেদ আলম, মোঃ ইছহাক কামাল, রফিকুল ইসলাম, জহিরুল হক, তপন পাল প্রমুখ।
সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে প্রতি বছরের ন্যায় ঝাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে আগামী ২০১৬ সালে পূর্ণমিলন মেলা ফেব্রুয়ারী মাসে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়, বৃহৎ আকারে একটি স্মরণিকা প্রকাশসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.