সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে কনষ্ট্রাকশন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে কনষ্ট্রাকশন এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

Metting
এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ভবন নির্মাণকারী সংগঠন কনষ্ট্রাকশন এসোসিয়েশনের এক সভা ঈদগাঁও বাজারস্থ নিজস্ব কার্যালয়ে ১৩ অক্টোবর বিকেলে এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- মফজল আহমদ, শাকের আহমদ, মোক্তার আহমদ, মোহাম্মদ জাহাঙ্গীর, আমিন, আমির হোছন, মনজুর, মোক্তার, ফিরোজ, মোহাম্মদ আলম, বদি আলম, ছৈয়দ আকবর, বেলাল উদ্দীনসহ আরো অনেকে।

সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা ঈদগাঁওর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার বদিউল আলমকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সদস্য মনোনীত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলন সভা সম্পন্ন

ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের বাজারস্থ নিজস্ব কার্যালয়ে ১৩ অক্টোবর সকালে এক সভা সংগঠনের সভাপতি কাফি আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন – পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত দাশ জিকু, সহ-সভাপতি নুরুল আমিন হেলালী, আজাদ মনছুর, ছৈয়দ করিম, প্রধান সমন্বয়ক হাসান তারেক, সংবাদকর্মী এম. আবুহেনা সাগর, শাহিদ মোস্তফা শাহিদ, হামিদুল হক, গিয়াস উদ্দীনসহ আরো অনেকে। উক্ত সভায় প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার বদিউল আলমকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সদস্য মনোনীত করায় শুভেচ্ছা জানানো হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.