সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড (করোনাভাইরাস) সংক্রান্ত / ঈদগাঁওতে করোনা সচেতনতাসহ মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

ঈদগাঁওতে করোনা সচেতনতাসহ মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

http://coxview.com/wp-content/uploads/2021/03/Mask-Sagar-31-3-21.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

দেশে করোনা ভাইরাস সংক্রমণ উর্ধ্বগতিতে। কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে স্বাস্থ্যবিধিসহ মাস্ক ব্যবহারে সচেতনতা মানছেন না সাধারণ মানুষ। বৃহত্তর এলাকার ব্যস্তবহুল স্থান কিংবা বাজারে প্রচার-প্রচারণা চালালে হয়ত সাধারণ লোকজন মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি সম্পর্কে অবগত হতো। সচেতনতা বৃদ্ধিকল্পে অভিযান জোরদার করার আহবান এলাকাবাসীর।

৩১ মার্চ সকালে ব্যস্তবহুল ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, বাজারের দক্ষিণ মাথা, শাপলা চত্তর, স্কুল গেইট, পুরাতন পুলিশ বিট, ষ্টেশন, পশ্চিম গলি বাঁশঘাটা পয়েন্ট এবং ঈদগাঁওর ইসলামপুর, পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও ইউনিয়নের পাড়া-মহল্লা ও উপবাজার সমূহে অন্তত ৮০ ভাগ মানুষ মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানছেনা। যানবাহন কিংবা মিটিং চলাকালীন সময়েও মাস্ক ব্যবহার করেননা। হোটেল রেস্তোরাঁ-কুলিং কর্ণারে আড্ডাতে মুখে মাস্কের কদর তেমন চোখে পড়েনা। করোনার প্রকোপ বৃদ্ধিতেও সচেতনতাসহ স্বাস্থ্যবিধি কোনভাবে মানা হচ্ছেনা।

সচেতন মহলের মতে, স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হতে হবে। তবেই করোনা সংক্রমণ থেকে বাঁচানো যেতে পারে।

চিকিৎসক জসিম উদ্দিন, আবদু সালাম জানান, বর্তমান সময়ে মাস্ক ব্যবহার অনেকটা নিরাপদ। স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। মাস্ক ব্যবহার, স্বাস্থ্য সচেতন হতে হবে সবাইকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.