
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ এবং ইফতার সামগ্রী সহায়তা প্রদান করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।প্রতিষ্ঠানের চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ ত্রাণ বিতরণের অনবরত ছুটে চলছেন শহর থেকে গ্রামাঞ্চলে। সেই সাথে অব্যাহত রেখেছে সহায়তা প্রদান কার্যক্রম। তারই ধারাবাহিকতায় ১লা মে বিকেলে মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে কর্মহীন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় কউক চেয়ারম্যান বলেন, সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরেই থাকতে হবে। সরকার ও স্বাস্থ্য বিভাগের বিধি নিষেধ মেনে নিজ, পরিবার পরিজন ও এলাকাবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি করোনা সংক্রমের ব্যাপারে সজাগ থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। তিনি এ মহাদূর্যোগে সর্ব শক্তিমান আল্লাহকে বিশেষভাবে স্মরণ করার পরামর্শও দেন। ত্রাণ বিতরণে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আনোয়ারুল আজিম চৌধুরী, স্থানীয় এমইউপি বজলুর রশিদ, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ তামিম এবং যুবলীগ নেতা শাহেদ কামালসহ আরো অনেকে।
কঠিন সময়েও এলাকাবাসীর খোঁজখবর রাখার এলাকার এই কৃতি সন্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় লোকজন। একইদিন তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডেও বিতরণ করেন ত্রাণ সামগ্রী। এ দুই ওয়ার্ড়ে প্রায় ৫ শতাধিক লোকজনের মাঝে এই সহায়তা প্রদান করেন তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.