
ঈদগাঁওতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান, সার বিতরণ করা হয়েছে।
২০২১-২০২২ অর্থ বছরে মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ঈদগাঁও ইউনিয়নের প্রায় চার শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজধান ও সার বিতরণ করা হয়।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই বীজধান-সার বিতরণকালে উপস্থিত ছিলেন- ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগাঁও ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকতা শাখাওয়াত হোসেন, ইউপি সদস্য নুরুল হক, মমতাজ আহমদ, ঐক্য পরিবার এডমিন এম আবু হেনা সাগরসহ আরো অনেকে।
বিনামূল্যে উফশী ও হাইব্রীড ধান পেয়ে কৃষকরা খুশী হন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.