সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে গর্ভবতী রোগীদের ফ্রি সার্ভিস দিচ্ছে টমটম চালক কালাম

ঈদগাঁওতে গর্ভবতী রোগীদের ফ্রি সার্ভিস দিচ্ছে টমটম চালক কালাম

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

মানবিকতার জন্য বিশাল অর্থবিত্তের প্রয়োজন পড়েনা, মানবিকতার জন্য মনুষ্যত্ব যথেষ্ট । যা দেখিয়ে দিল আবুল কালাম নামের এক টমটম চালক। তিনি হল আসল মানবতার প্রতীক বটে।
ঈদগাঁও বাজারসহ গ্রামাঞ্চলের অলি-গলিতেই অটোরিক্সা চালক কালাম। তিনি ইসলামাবাদ রাবার ড্যাম চরপাড়ার সন্তান।

কালাম গর্ভবতী মহিলা রোগীদেরকে বিনা পয়সা ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন। ১৯ ফেব্রুয়ারী সকালে এমন দৃশ্য চোখে পড়ে এ প্রতিবেদকের। মানবতার কল্যাণে অনেকেই নানান কিছু করে চমক সৃষ্টি করে। তবে কালাম ব্যতিক্রমী উদ্যেগ গ্রহণ করে প্রশংসায় ভাসছেন সর্বমহলে।

মানবতার ফেরিওয়ালা আবুল কালামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে মহিলা গর্ভবতী রোগীদের জন্য তার টমটম গাড়ীটি ফ্রি সার্ভিসে উৎসর্গ করেন বলেও জানিয়েছেন।

ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির এডমিন আরাফাত সানী মানবতার কল্যাণে মহৎ কাজে এগিয়ে আসায় কালামকে ধন্যবাদ এবং স্যালুট জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.