নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে গহীন জঙ্গলে অভিযান চালিয়ে দুই অপহরণকারী চক্রের সদস্যকে আটক করার খবর পাওয়া গেছে।
১১ জানুয়ারী ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার গহীন জঙ্গলে রাত্রে সদর মডেল থানা ও তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয় বলে এসআই দেবাশীষ সরকার জানিয়েছেন।
আটককৃতরা হলো, উল্টাখালীর মৃত মকতুল হোসেনের ছেলে নজিবুল আলম এবং লামা গুলিস্থান এলাকার সোনা মিয়ার ছেলে শাহাব উদ্দীন বলে জানা গেছে।
পুলিশ সূত্র মতে, একদল অপহরণকারী চক্র ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার গহীন জঙ্গলে অবস্থান নিচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সদর থানা ও ঈদগাঁও তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও নজিবুল আলম ও সাহাব উদ্দিনকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।
সদর মডেল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান জানান,আটককৃতরা অপহরণ বানিজ্যে জড়িত বলে স্বীকার করেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.