সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে গৃহবধূর আত্মহনন 

ঈদগাঁওতে গৃহবধূর আত্মহনন 

http://coxview.com/wp-content/uploads/2015/08/Poison-2-a.jpg
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে বিষপানে এক গৃহবধূ আত্মহনন করেছে বলে জানা গেছে। ৫ জানুয়ারী সকাল ১১ ওই ইউনিয়নের পূর্ব বোয়ালখালী গ্রামে ঘটনাটি ঘটেছে।
আত্মহননকারী গৃহবধূর নাম ছফুরা খাতুন (৫১) এবং তিনি দু’সন্তানের জননী বলে জানা গেছে। ছফুরা ওই এলাকার মমতাজ আহমদের স্ত্রী। নিহতের পুত্রবধূ ইফ্ফাত সানিয়া জানান, ঘটনার দিন স্থানীয় দোকান থেকে তার শাশুড়ী গোপনে বিষ কিনে এনে পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে তা পান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। কী কারনে ছফুরা বিষপান করে আত্মহননের পথ বেছে নিয়েছেন এ সম্পর্কে পুত্রবধূ ইফ্ফাত সানিয়া কিছুই জানাতে পারেননি।
ওয়ার্ড মেম্বার দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঈদগাঁও থানার ডিউটি অফিসার এস.আই মিরাজ এই জাতীয় ঘটনা তাদের জানা নেই বলে জানান।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.