এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১১ই নভেম্বর বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাসস্টেশনে ঈদগাহ মেডিকেল সেন্টার আবাসিক মেডিকেল অফিসার ডা: নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানিয়ে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন,
ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী, ডা: মোস্তফা সরওয়ার সাদেক, ঈদগাঁও উপজেলা আ,লীগের আহবায়ক আবু তালেব, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগের নেতা রাশেদ উদ্দিন মুকুল ও যুবনেতা আজমগীর।
এ মানববন্ধনে মেডিকেল সেন্টারের পরিচালক মোহাম্মদ এহেচান, ঔষুধ কোম্পানীর প্রতিনিধি সহ বৃহত্তর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।
বক্তারা- ডা: নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.