আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ৬নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিলে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ, যুবলীগের সাথে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান, পাশাপাশি নিম্ন আয়ের দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে বর্তমান সরকার। মায়ানমারের লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদেরকে এ দেশে স্হান দিয়েছে শেখ হাসিনা সরকার।
১৫ সেম্প্টম্বর বিকেলে কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ছাত্রনেতা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে রায়হানুল কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কেফায়েত উল্লাহ কেফা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম।
সম্মেলন উদ্বোধন করেন ঈদগাও ছাত্রলীগের সভাপতি রাহুল পাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ফয়সাল আল ফিরোজ।
অতিথ হিসেবে উপস্হিত ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক রিপন, ঈদগাঁও কলেজের সভাপতি কবির আহমদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রবিউল হাসান সাগর, ইসলামাবাদ ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ, ছাত্রনেতা সেলিম উদ্দিন সহ তৃণমুলের বিপুল সংখ্যক ছাত্র প্রতিনিধিরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.