সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে জলপাই পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

ঈদগাঁওতে জলপাই পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

প্রতিকী ফটো

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

জলপাই খাওয়া হলো না ঈদগাঁওর সাইফুল ইসলামের। জলপাই পাড়তে গিয়ে গাছ ভেঙ্গে পড়লে গুরুতর আহত হয়ে সে মাটিতে পড়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ১০ অক্টোবর ভোর রাতে তার মৃত্যু হয়।

 

সূত্রে প্রকাশ, ঈদগাঁও ভাদিতলার কৃষক আবদু শুক্কুরের পুত্র সাইফুল ইসলাম (১৫) জলপাই খেতে সোমবার বিকেলে পাশ্ববর্তী ছাবের আহমদ মিস্ত্রির গাছে উঠেছিল। জলপাই পাড়ার পূর্বেই সে ৪০ ফুট উঁচু গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন প্রথমে তাকে ঈদগাঁওর একটি ক্লিনিকে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে গভীর রাতে তার মৃত্যু ঘটে বলে জানান ঈদগাঁও ইউপির দফাদার নুর মোহাম্মদ। সাইফুলের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.