এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
মহান মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদের প্রতি স্মরণে ঈদগাঁওতে জাতীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ঈদগাঁও জেলা পরিষদ লাইব্রেরী পরিচালনা কমিটির আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্ররী মিলনাতনে ১৮ জুলাই সকাল সাড়ে দশটায় দিকে এটির শুভ উদ্বোধন করা হয়।
এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার মাষ্টার নুরুল আজিম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাঁও রিপোর্টার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগরসহ আরো অনেকে। পরে ফলজ গাছের চারা রোপনের মধ্য দিয়ে আনুষ্টানিক কার্যক্রমের সূচনা করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.