
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
সারাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলা বৃহত্তর ঈদগাঁওতেও জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন ৫ আগষ্ট শনিবার শুরু হতে যাচ্ছে। প্রতি বছরের ধারায় এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দিপনা মূখর পরিবেশে এ ক্যাম্পেইন হবে।
জেলা সদরের বৃহত্তর ঈদগাঁও তথা ৬ ইউনিয়ন ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ, চৌফলদন্ডী ও ঈদগাঁওর ১৪৪টি কেন্দ্রে ছয় থেকে এগার মাস বয়সি শিশুদেরকে নীল রঙের ভিটামিন আর বার থেকে উনষাট মাস বয়সি শিশুদের লাল রঙের ভিটামিন খাওয়ানো হবে। অন্ধত্ব প্রতিরোধে শিশুদের এ ভিটামিন অতীব প্রয়োজনীয় বলে জানা যায়।
এ ব্যাপারে স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম উপরোক্ত তথ্যাবলির সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.