সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে জ্বীনের প্রভাবে নারকেল গাছের উপর যুবক : উৎসুক জনতার ভীড়

ঈদগাঁওতে জ্বীনের প্রভাবে নারকেল গাছের উপর যুবক : উৎসুক জনতার ভীড়

http://coxview.com/wp-content/uploads/2021/03/Tree-Sagar-13-3-21-.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে জ্বীনের প্রভাব লেগে নারকেল গাছের উপরে যুবক আটকা পড়ার ঘটনা ঘটেছে। তাকে দেখতে উৎসুক জনতার ভীড় যেন লক্ষনীয়।

১৩ মার্চ দুপুর দুইটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার নুর মোহাম্মদের পুত্র নুরুল আলম (১১) এই যুবক জ্বীনের আসর লেগে সে সোজা তার বাড়ীর নারকেল গাছে উঠে যায়। এমন খবর পেয়ে মূহুর্তের মধ্য বাজারের দোকান থেকে তার বড় ভাই নুরুল ইসলাম এসে ছোট ভাইকে প্রাণে রক্ষা করতে নারকেল গাছে উঠে তাকে জড়িয়ে ধরে। পরে সাড়ে তিনটায় রামুর ফায়ার সার্ভিস দল এসেও তারা গাছের উপর আটকা পড়া যুবকটিকে নামাতে পারেননি।

পরবর্তীতে চারটায় নারকেল গাছ ছাঁটায় করা এমন এক ব্যক্তি বস্তার সাহায্য নয়া কৌশলেই গাছ থেকে তাকে নামান। এমনি আজব দৃশ্য দেখতে বিপুল সংখ্যক লোকজনের সমাগম ঘটে।

তার ভাই নুরুল ইসলামের সাথে কথা হলে তিনি নুরুল আলম ২/১ মাস পূর্বে থেকে জ্বীন আসরে সমস্যা দেখা দিয়েছে বলেও জানিয়েছেন।

দৃশ্য দেখতে আসা জসিম উদ্দিন, নেচারুল হক সহ কয়জন জানান, এই ধরনের ঘটনা জন্মের পর থেকে এই প্রথম দেখলাম। তারপরও গাছে আটকা পড়া যুবকটি প্রাণে বাঁচায় মহান রাব্বুল আলামীনের দরবারে শুকুরিয়া জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.