নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
গাছ থেকে ডাব নামাতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: তারেক (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত তারেক ইসলামাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকার নুর মোহাম্মদ প্রকাশ নুরু ড্রাইভারের ছেলে বলে জানা যায়। ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালি এলাকায়।
মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডির মতে, নিহত মো: তারেক পেশায় একজন ডাব ব্যবসায়ী, প্রতিদিনের ন্যায় পাড়া-মহল্লায় ডাব সংগ্রহ করতে যায়। ঘটনার সময় মধ্য নাপিতখালি এলাকার জনৈক ব্যক্তির বসতবাড়ির গাছ থেকে ডাব কাটতে গাছে উঠে। ঔ সময় বাতাসের গতি গাছের ডালের সাথে বৈদ্যুতিক লাইন লেগে গিয়ে বৈদ্যুতিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। তার অপর এক সহযোগির শোর চিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার পূর্বক ঈদগাঁওর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার অকাল মৃত্যুতে আত্মীয় স্বজন, এলাকাবাসী ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.