সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওতে ঢিলেঢালা ভাবে লকডাউন পালিত

ঈদগাঁওতে ঢিলেঢালা ভাবে লকডাউন পালিত

http://coxview.com/wp-content/uploads/2021/04/Lockdown-Sagar-18-4-21.jpg

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

করোনা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সারাদেশের ন্যায় সাত দিনের সর্বাত্মক লকডাউনের ৫র্থ দিন ঈদগাঁওতে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) সকাল থেকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে বেশ সংখ্যক দোকানপাঠ খোলা ছিল। সাধারণ মানুষের উপস্থিতিও মোটামুটি। মানুষ প্রয়োজন ছাড়াও ঘর থেকে বের হচ্ছে। অনেকের মুখে মাস্কও নেই।

এদিকে ঈদগাঁও বাসস্টেশনে দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও ছোট ছোট পরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে বাজার এলাকায় ছোট ছোট যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। লকডাউনে ঈদগাঁও থানার এস আই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ মাঠে অবস্থান করেন।

লকডাউন ৫র্থ দিনেও কাঁচা বাজার, মুদি দোকান ও ঔষধের দোকান খোলা থাকলেও মার্কেটসহ অন্যন্য বেশ কিছু দোকান পাঠও খোলা রাখার দৃশ্য চোখে পড়ে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.