
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন ছোটভাই কর্তৃক বড়ভাইয়ের উপর অর্তকিত হামলা চালানোর খবর পাওয়া গেছে।
২৫ মার্চ রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ঈদগাঁওর মাছ বাজার এলাকার ব্যবসায়ী নুরুল হকের ছোটপূত্র রহিম তার সাঙ্গপাঙ্গ নিয়ে তুচ্ছ ঘটনাকে ঘিরে আপন বড়ভাই রমিজের উপর হামলা চালালে, এতে তার হাতে ব্যাপক আঘাতপ্রাপ্ত হন।
এ ব্যাপারে আহত রমিজ জানান, আমি কি দোষে দোষী, কি অপরাদে অপরাধী সেটি জানতে চাই। আমি আমার উপর হামলাকারীর সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবী করছি। তিনি আরো জানান, এ ঘটনায় অভিযোগ দায়েরের চেষ্টা চালাচ্ছেন বলেও জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.