সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তৃণমূল নেতাকর্মীদের সাথে সাংসদ কমলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে তৃণমূল নেতাকর্মীদের সাথে সাংসদ কমলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন সদর – রামু আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল।

এ সভায় তিনি বলেন, বাংলাদেশের পাশ্বর্বতী রাষ্ট্র মিয়ানমারে নিমর্ম নির্যাতন চালাচ্ছে রোহিঙ্গা মুসলমানদের উপর। পিতা মাতার সামনে যুবতী কন্যাকে টেনে নিয়ে নির্যাতন, শিশুদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ, রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়ী পুড়িয়ে দেওয়াসহ অমানুষিক নিপীড়ন চালাচ্ছে। প্রানভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা। মানবিক দৃষ্টিকোণ দিয়ে এদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ সহায়তার আহবান জানান। শেখ হাসিনা সরকার রোহিঙ্গাদের পাশে অবস্থান নিয়ে বিশ্বের কাছে মুখ উজ্জল করেছে।

তিনি আরো বলেন, বৃহত্তম ঈদগাঁওর প্রতিটি ওয়ার্ডের প্রতি বাড়ী থেকে চাল, নগদ অর্থ ত্রাণ সহায়তা সরূপ হাত বাড়িয়ে দেওয়ার প্রতি আহবান ও জানান। ১৬ অক্টোবর দুপুর ১২টার দিকে প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় অন্যদের মাঝে অংশ নেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, সহ-সভাপতি হুমায়ুন তাহেন হিমু, জেলা যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হুমু, সদর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, সদস্য রুমেনুল হক, ঈদগাঁও আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ইসলামাবাদ সভাপতি চেয়ারম্যান নুর ছিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পোকখালী সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান রফিক আহমদ, ইসলামপুর সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, ছৌফলদন্ডী সভাপতি এহেচানুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সদর যুবলীগ সহ সভাপতি ওসমান সরওয়ার ডিপু, মিজানুল হক, ঈদগাঁও যুবলীগ সাধারণ সম্পাদক এনাম রনি, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল উদ্দিন রাশেল, সাধারণ সম্পাদক আবুহেনা বিশালসহ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.