এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দুর্ঘটনায় শিকার হয়ে হাত কাটা রিক্সা চালক মিজানুর রহমানের পাশে সেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশন আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
২৮ শে ডিসেম্বর সন্ধ্যায় ঈদগাঁও বাজারস্থ নিউ মার্কেটে ইউনিয়নের উত্তর মাইজ পাড়াস্থ ১নং ওয়ার্ডের মিজানুর রহমানের পাশে আর্থিক সহায়তা প্রদান করে মানবিক ফাউন্ডেশন। সংগঠন টিম লিডার মনির আহমদের নেতৃত্বেই উপস্থিত ছিলেন, রিয়াদ ইব্রাহিম, রমজান আলী, মোছা সহ আরো অনেকে।
বেশ কদিন পূর্বে ট্রাকের প্রবল ধাক্কায় মারাত্মক জখম হওয়ার তার ডান হাত কেটে ফেলা হয়। যার ফলে মিজানের আয় উপার্জন একেবারেই বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় তার পাশে আর্থিক সহায়তার মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন মানবিক ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
তাদের এ মহতি কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সচেতন লোকজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.