
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দু’টি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড কার্তুজসহ দু’জনকে আটক করেছে ঈদগাঁও পুলিশ।
জানা যায়, ৪ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে ইসলামাবাদের পশ্চিম ইছাখালী কালিয়া বাপের ঘোনা নামক স্থানে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা দুটি বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়ার মৃত ইসলাম ফকিরের পুত্র বশির আহমদ (৩৫) এবং বড় মহেশখালী মারা পাড়া এলাকার মৃত সিকদার আলীর পুত্র আবদুল জব্বার (৩৭) কে আটক করে। তার বর্তমান ঠিকানা পোকখালী গোমাতলীর সুগন্ধিঘোনা এলাকায় বলে পুলিশ সূত্রে প্রকাশ।
এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই দেবাশীষ সরকার, এএসআই পিয়ারো ও মোর্শেদসহ সঙ্গীয় পুলিশ দল। এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেশীয় তৈরি দুটি অস্ত্রসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিতের পাশাপাশি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে এ প্রতিনিধিকে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.