সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে নিহত ১

ঈদগাঁওতে ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে নিহত ১

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড় বারটার দিকে ভূতিয়া পাড়ায়।

নিহত ব্যক্তি ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভূতিয়ার পাড়ার মৃত আশু আলীর পূত্র নজির আহমদ বলে জানা গেছে। তবে তার পূর্বের বাড়ী ভারুয়াখালী ননামিয়া পাড়ায়। সে দীর্ঘদিন ধরে ভূতিয়ায় পাড়ায় শশুর বাড়ীতে অবস্থান করছেন। নজির বাড়ীর পাশে ধান পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণ থেকে বাঁচতে পারেনি। সে সময় তাকে মেরে ইউপি সদস্য কামাল উদ্দিনসহ আরো কয়েকজনকে দৌড়াতে থাকে বন্যহাতির দল। এরই কিছুক্ষণ পর লোকজন জড়ো হয়ে হাতির দিকে এগিয়ে যায়। সেখানে হাতির কবল থেকে নজির আহমদকে উদ্ধর করে ঈদগাঁওর এক হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে স্থানীয় মেম্বার জানিয়েছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য কামাল উদ্দিন উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করার পাশাপাশি তদন্ত কেন্দ্রেও মৃত্যুর বিষয়টি অবগত করেছেন বলেও জানায়।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, ঈদগাঁওতে বন্যহাতির আক্রমণে নজির নামের এক ব্যক্তি মারা গেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.