
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
ঈদগাঁওতে রাজমিস্ত্রির কাজের টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আপন দুইভাই আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৫ মে সন্ধ্যা ৬টার দিকে এঘটনা ঘটে ঈদগাঁও কলেজ গেইট নামক স্থানে।
প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর শিয়াপাড়ায় জনৈক এক রাজমিস্ত্রির সাথে পশ্চিম ভাদীতলার শাকিল যৌথভাবে মিস্ত্রি কাজ করেছিল বহু পূর্বে। সেসময়ে জনৈক রাজমিস্ত্রীর কাছ থেকে শাকিল কিছু টাকা পেত কাজের বাবদ। এদিন পাওনা টাকা শাকিল খুঁজতে গেলে ঐ রাজমিস্ত্রী রেগে গিয়ে এজাহার মিয়ার পুত্র শাকিল ও ওমর ফারুককে মারধর করে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। শাকিলের ছোটভাই ওমর ফারুক জানান, পাওনা টাকা চাইতে গেলে অন্যায়ভাবে হামলা করে কাদের। আমাদের পরিবারের নিজস্ব একটি টমটম তারা ছিনিয়ে নিয়ে যায়। এরই সুষ্ঠু বিচার চাই। প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে ও সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.