সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে পূর্ব ঘোষণা ছাড়াই হোটেল ব্যবসায়ীরা বাড়ালো চায়ের দাম

ঈদগাঁওতে পূর্ব ঘোষণা ছাড়াই হোটেল ব্যবসায়ীরা বাড়ালো চায়ের দাম

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই প্রসিদ্ধ হোটেল গুলোতে আচমকা চায়ের মূল্য বাড়ানোর ফলে চা খেকোদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলা সদরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সুপরিচিত ঈদগাঁও বাজারে তৃতীয় দফে এক টাকা করে বাড়িয়ে বর্তমানে ৮ টাকা করা হয়েছে চায়ের দাম।

বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নের মানুষজন প্রতিনিয়ত কোন না কোন কাজে কর্মে বাজারমুখী হয়ে থাকে। তারা বাজারে হোটেলে প্রায়সময় নাস্তা করে। হঠাৎ করে কোন প্রকার ঘোষণা না দিয়ে চায়ের মূল্য সাত টাকা থেকে বাড়িয়ে আট টাকা করায় চা প্রিয় লোকজনদের মাঝে দেখা দিয়েছে হতাশা। এমন চিত্র দেখা যায়, ২রা সেম্পেম্বর সকাল থেকে। খবর পেয়ে সংশ্লিষ্ট হোটেলের ম্যানেজারদের সাথে কথা বললে চায়ের মূল্যবৃদ্বির বিষয়টির সত্যতা মেলে। তবে কেন বৃদ্ধি করা হয়েছে তা জানতে চাইলে, তারা কোন প্রকার সদুত্তর দিতে পারেনি। হোটেলের ভেতরে দাম বাড়ানোর বিষয়ে কোন লিফলেট বা ষ্টিকার চোখে পড়েনি।

বেশ কজন চা পানকারীদের মতে, ঈদগাঁও বাজারে কিছু হোটেল ব্যবসায়ীরা ৬ টাকার চা থেকে এক টাকা করে বাড়িয়ে তিন দফে বর্তমানে ৮ টাকায় নিয়ে এসেছে। এটি আসলেই দু:খজনক।

তবে সংস্কৃতিকর্মী কুতুব উদ্দিন চৌধুরী জানান, চায়ের মূল্য পূর্বের দাম বহাল রাখা হোক। অন্যদিকে মুদি দোকানদার দের মতে, চা পাতা ছাড়া দুধ চিনির দাম কম রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.