সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওতে পৃথক অভিযানে ডাকাতসহ আটক ৯ : অস্ত্র উদ্ধার

ঈদগাঁওতে পৃথক অভিযানে ডাকাতসহ আটক ৯ : অস্ত্র উদ্ধার

Handcaff - Karim Sagor 07-11-2015 (news & 1pic) f1এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁওতে ডাকাত, পলাতক আসামীসহ নয়জন আটক করেছে পুলিশ। ডাকাতের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। ৭ নভেম্বর পৃথক ভাবে বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়। জানা যায়, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত, পলাতক আসামী সহ ৯ জনকে আটক করেছে।

এদের মধ্যে ইসলামাবাদ গজালিয়া থেকে ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরণ সহ নানা ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল করিমকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা দেশীয় তৈরি এলজি। সে গজালিয়ার মোহাম্মদ হোছনের পুত্র।

অপরদিকে জালালাবাদ পালাকাটায় অভিযান চালিয়ে মৃত আবদুল আজিজের পুত্র এনামুল হক, মৃত মৌলানা জহিরুল ইসলামের পুত্র মৌলানা জুনায়েদ কবির ও আনিসুল হকের পুত্র ফার্মেসী ব্যবসায়ী মোরশেদুর রহমানকে আটক করে। এছাড়া ভারুয়াখালী কোনা পাড়ার মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র মো. আবদুল হাকিম ছিদ্দিক, ঈদগাঁও ভাদীতলার ইব্রাহিমকে ও আটক করা হয়। আরেক অভিযানে ভারুয়াখালী দক্ষিণ পাড়া থেকে মৃত মোহাম্মদ ইসলামের পুত্র পলাতক আসামী কামাল হোসেন (৫০), একই ইউনিয়নের সওদাগর পাড়ার মৃত জমির উদ্দিনের পুত্র আবদুল আজিজ এবং তার পুত্র আয়াছুর রহমান আয়াছকে আটক করে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ অংশ নেয়। এ ব্যাাপারে ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া ও এসআই জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তারা অস্ত্র-ডাকাতসহ ৯ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.