এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পথশিশুদের সংগঠন প্রজেক্ট হ্যাপিনেসের আত্মপ্রকাশ ঘটে।
বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) বিকেলে ঈদগাঁও বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা জামসেদ বিন নুরীর সভাপতিত্বে ও সহকারী প্রতিষ্ঠাতা নাবিল মো: রেজার পরিচালনায় রেমিটেন্স যোদ্ধা সরওয়ার কামালের সার্বিক সহায়তায় এটি সম্পন্ন হয়।
উপস্থিত ছিলেন, অনাদি কবির নিথীল, তারেকুর ইসলাম, মোহাম্মদ ফারুক, তাইসুর রহমান, সামির মিফতা, জিহাদুল ইসলাম, তারেক জাহান জিসান সুমন উদ্দিন নাহিদ, শহিদুর রহমান রাফি, শাহারিয়াদ আরাফাত শিমুল, মো: আবদুল্লাহসহ আরো অনেকে।
যাত্রাকালেই এই সংগঠন ১১জন পথশিশুদের মাঝে উন্নতমানের কাপড় ও খাবার পরিবেশন করান। কাপড়-খাবার পেয়ে খুশিতে উৎফুল্ল হন পথশিশুরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.