সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ঈদগাঁওতে প্রতিপক্ষের হামলায় আহত ৩

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৩ নভেম্বব সন্ধ্যায় ঈদগাঁও ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়া এলাকায় জায়গা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সৎ ভাইদের হামলায় গুরুতর আহত হন মৃত সুলতান আহমদের পুত্র জালাল আহমদ, মেয়ে তান্নি আকতার ও ছেলে রাশেল উদ্দিন। আহতরা ঈদগাঁওর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা নিচ্ছে বলে জানা যায়।

খবর পেয়ে আহতদেরকে হাসপাতালে দেখতে যান ঈদগাঁও যুবলীগ সাধারন সম্পাদক রাসেল উদ্দিন রাশেলসহ নেতাকর্মীরা।

তবে আহত রাশেল এই প্রতিবেদককে জানান, সৎ ভাইদের হামলায় সুষ্ঠু বিচার চান তিনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.