
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ফাঁকা গুলি করে তিন পরিবার থেকে ৭টি গরু ডাকাতি করার খবর পাওয়া গেছে। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, ৭ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনা থেকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমদের বাড়ী থেকে ৩টি গরু, যার আনুমানিক দাম দেড় লক্ষাধিক টাকা, একই এলাকার মুক্তিযোদ্ধা ছৈয়দ ওমরের ২টি গরু, আনুমানিক দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা, দিদারের বাড়ী থেকে লক্ষাধিক টাকা মূল্যের ২টি গরু পিকআপ ভর্তি করে ডাকাত চক্র নিয়ে যায়। প্রথমে গাড়ী নিয়ে বর্ণিত এলাকায় অবস্থান নেয় ডাকাতরা। সেখানে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোসলেম উদ্দীনের পুত্র জিন্নাতকে হাত-পা, মুখ ও চোখ বেঁধে ফেলে রেখে পার্শ্ববর্তী স্থানে। তারপর ৮/১০ জনের একটি ডাকাতদল গরুগুলো গাড়ী ভর্তি করে। গরু নিয়ে পালিয়ে যাওয়ার মুহুর্তে খবর পেয়ে চতুর্দিক দিয়ে লোকজন এগিয়ে আসলে ডাকাতরা এক রাউন্ড ফাঁকা গুলি করে স্থানীয় মানুষজনকে আতঙ্কিত করে চলে যায়।
এ ব্যাপারে ফিরোজ আহমদের সাথে কথা হলে তিনি জানান- ডাকাতরা ফাঁকা গুলি করে এলাকা থেকে তার তিনটিসহ ৭টি গরু নিয়ে চলে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের সাথে কথা হলে তিনি ভোমরিয়াঘোনা থেকে গরু চুরির খবর পেয়েছেন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.