সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওতে ফুটবল প্রতীকে গ্রামীণ জনপদে চষে বেড়াচ্ছেন হামিদা তাহের

ঈদগাঁওতে ফুটবল প্রতীকে গ্রামীণ জনপদে চষে বেড়াচ্ছেন হামিদা তাহের

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ক্লিন ইমেজের অধিকারী, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর, সাধারণ ভোটার দের আস্থাভাজন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা, ঈদগাঁও আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তাহের চৌধুরীর সহধর্মীনী হামিদা তাহের ফুটবল প্রতীক নিয়ে গ্রামীণ জনপদে ভোট ভিক্ষায় ছুটে চলছে। নিবার্চনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বৃহত্তর এলাকার পাড়া মহল্লা জুড়ে। তিনি বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থানে গণসংযোগ আর পথসভা অব্যাহত রেখেছেন। ভোটারেরা তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবেন বলে আশ্বস্থ করেন।

ভোটারেরা যোগ্য প্রার্থীকে কাছে পেয়ে খুশিতে উৎফুল্ল। মানুষের অধিকার আদায়ের আরেক নাম হামিদা তাহের। সদরের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, হাট-বাজার কিংবা দোকান পাঠে বর্তমানে জনপ্রিয় হয়ে আলোচনার উঠে এসেছে নারী নেত্রী হামিদা। অসহায় ও খেটে খাওয়া মানুষের মুখে শোভা পাচ্ছে তাঁর নাম।

ফুটবল প্রতীকে গণজোয়ার লেগেছে গ্রামীন জনপদের পাড়া গাঁয়ে। ব্যানার, ফেষ্টুন, লিফলেট এবং কর্মী, সর্মথকদের প্রচার প্রচারণায় মুখরিত করে তুলে সবর্ত্রই এলাকা। শিক্ষা, শান্তি আর উন্নয়নের দীপ্ত শপথ নিয়ে দূরন্তপনায় ছুটে চলছে ভোটারদের কাছে। এক বুক স্বপ্ন নিয়ে ঈদগাঁওর পূত্রবধূ হামিদা তাহের প্রচার প্রচারণায় গ্রামগন্জে ভোটের প্রার্থনায় রয়েছেন। এমনকি হিসেব নিকেশ পুরোটাই পাল্টে গেছে। ৩১শে মার্চ শেষ চমক তারই অনুকূলে আসার সম্ভবনা রয়েছে বলে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন ভোটারেরা।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.