সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা

ঈদগাঁওতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

২৯শে সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর মাঠে ঈদগাঁও উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি অনাদি কবির নিথীলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজ্জাদুল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি ও মানবিক ছাত্রনেতা এসএম সাদ্দাম হোসাইন। তিনি বক্তব্য বলেন, তরুন ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর অভ্যাস করতে হবে। নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলতে হবে, স্বার্থপর মন-মানসিকতা পরিত্যাগ করতে হবে, সফল হতে হলে সবাইকে সমান চোখে দেখা উচিত।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি সাজ্জাদ হোসেন শুভ।

অন্যদের মাঝে অংশ নেন, চকরিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরহান মাহমুদ রুবেল, শহর বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি তানবির হোসেন মুন্না, সাধারন সম্পাদক আশফাক, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবছার কামাল, ছাত্রনেতা ইরফানুল করিম, সোহেল মাহমুদ রুহান, মীর আবদু রহমান নাহিদ, হুমায়ুন, জেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক আলমগীর বাংলাসহ তৃনমূল পর্যায়ে নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.