
ঈদগাঁওতে বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় এ প্রথমবারের মত বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় স্থানীয় প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টারে সাবেক ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হুমায়ুন কবির চৌধুরী হুমুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা রাশেল উদ্দিন রাশেদের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন- সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মোর্শেদ ফরাজী, কাফি আনোয়ার, রাজিবুল হক চৌধুরী রিকো, এসএম তারেকুল হাসান তারেক, আবছার কামাল, ফরিদুল আলম, চন্ডী আচার্য্যে, আবু বক্কর ছিদ্দিক বান্ডী, আরমান উদ্দিন, নওশাদ মাহমুদ, মিজানুল হক, জুলকার নাইন জিল্লু মিজানুর রহমান, সাইফুল ইসলাম, বর্তমান ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদ, ইরফানুল করিম, রাহুল পাল, কাজী আবদুল্লাহ, বোরহান মাহমুদ, সোহেল মােহাম্মদ রুহান, শাহজাহান মনিরসহ বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগের বহু নেতাকর্মীরা।
মতবিনিময় সভা দীর্ঘবছর পর বৃহত্তর ঈদগাঁওর ৫ ইউনিয়নের বর্তমান-সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে যোগাযোগ সম্পর্ক স্থাপনের মহা উদ্যোগ গ্রহন করায় খুশি হন অনেক। এ সভায় ১৬ই ডিসেম্বর উদযাপনসহ নানাবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.