এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে আটটায় ঈদগাঁও বাসস্টেশন কেন্দ্রীয় জামে সমজিদে ঈদ জামাত শুরু হয়। ঈদের জামাতে সর্বস্তরের মুসলমানরা অংশ নেন। মোনাজাতে বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা এনামুল হক ইসলামাবাদী মহামারী করোনা থেকে মুক্তির প্রার্থনা করেন এবং বিশ্বের শান্তি পরস্পর ভেদাভেদ ভুলে গিয়ে একটি জাতি গঠন ফিলিস্তিন, মায়ানমার, সিরিয়াও আফগানিস্তানের মুলমানদের জন্য কল্যানও কামনা করেন।
করোনাকে সামনে রেখে সতর্কতার সঙ্গে ঈদের জামাত সম্পন্ন হয়। এমনকি মসজিদে আসা মুসল্লীরা মাস্ক পরে এবং সামাজিক-শাররিক দূরুত্ব বজায় রেখে জামাতে অংশ নিতেও চোখে পড়ে।
বৃহত্তর ঈদগাঁওর ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী, ঈদগাঁওর প্রত্যান্ত গ্রামাঞ্চলে বিভিন্ন মসজিদে সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদুল ফিতরের জামাত সম্পন্ন।
নামাজ শেষে হারানো পিতা মাতাসহ আত্মীয় স্বজনদের কবর জেয়ারত করতেও দেখা যায় লোকজনকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.