এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর জালালাবাদে এক ব্যবসায়ির কাছ থেকে নগদ টাকা ছিনতাই ও মারধরের খবর পাওয়া গেছে। জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে বারটার দিকে ইউনিয়নের মোহনবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে এ ঘটনা ঘটে।
ঈদগাঁও বাজারের সোহেল ডেকোরেশনের স্বত্তাধিকারী ইউনিয়নের মোহনবিলার ছিদ্দিক আহমদের পুত্র নাছির উদ্দীন সওদাগর প্রতিদিনের ন্যায় কাজকর্ম শেষ করে ব্যবসায়িক টাকা নিয়ে মোটর সাইকেল যোগে বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে নগদ ৪৫ হাজার টাকা ও দামী মোবাইল সেটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেওয়ার পরেও নাছিরকে মারধর করে। আহত নাছিরকে প্রথমে ঈদগাঁও মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে তার অবস্থার উন্নতি না হলে কক্সবাজার প্রেরণ করা হয় বলে জানান আহতের ছোট ভাই মুরগী ব্যবসায়ী নেচার। তবে সুলতান নামের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে আহত নাছির জানায়। এ ব্যাপারে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.