সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে ব্যবসায়ী অপহরণ : মুক্তিপণ দাবী : পরিবারে উদ্বেগ উৎকন্ঠা

ঈদগাঁওতে ব্যবসায়ী অপহরণ : মুক্তিপণ দাবী : পরিবারে উদ্বেগ উৎকন্ঠা

প্রতিকী ছবি

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে রাতের অন্ধকারে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

অপহৃত মোহাম্মদ তারেক (২৭) ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলার কবির আহমদের পূত্র বলে জানা যায়। ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনাটি ঘটে ভাদিতলার রাইচমিল এলাকায়।

সূত্র মতে, তারেক ঈদগাঁও বাশস্টেশনস্থ ভাই ভাই হোটেলের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান পানের দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাড়ীতে যাচ্ছিল। এমন সময় জৈনক জাফরের রাইচ মিল সংলগ্ন এলাকায় পৌছলে একটি অপহরণ চক্রের সদস্যরা তাকে জিম্মি করে জঙ্গলে নিয়ে যায়। এরপর থেকে তার বাবার কাছে মুক্তিপণ দাবী করে আসছে বলে জানা গেছে।

স্থানীয় মেম্বার জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত তারেক এখনো উদ্ধার হয়নি। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া অপহরনের ঘটনা শুনেছে, তবে বিস্তারিত জানেন না বলে জানান।

তারেকের এক ছোটভাই জানান, অপহরণকারীরা পরিবারের মোবাইলে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করছে।

অন্যদিকে অপহৃতের স্বজনদের মাঝে নেমে এসেছে উদ্বেগ আর উৎকন্ঠা। নির্ভরযোগ্য সূত্র মতে, ইতিমধ্যে পুলিশের কয়েকজন সাহসী অফিসারদের বদলীর খবরে পুনরায় সংগঠিত হয়ে অপহরণ, ডাকাতি, মুক্তিপণের মত ঘটনা নতুন রুপে শুরু হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.