সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ভোটার হতে মরিয়া তরুণ ও যুবরা

ঈদগাঁওতে ভোটার হতে মরিয়া তরুণ ও যুবরা

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

চলমান ভোটার হালনাগাদ তালিকায় অন্তভুক্ত হতে মরিয়া হয়ে উঠেছে কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর তরুণ ও উঠতি প্রজন্মের যুবকরা। তারা এবারে ভোটার হতে প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এমন কি অনেকে কিছু কিছু কাগজ সংগ্রহ করলে ও বাকী কাগজ সমুহ সংগ্রহ করতে রীতিমত হিমশিম খাচ্ছে।

দেখা যায়, ঈদগাঁও বাজার ও বাস ষ্টেশন এলাকায় কম্পিউটার এবং ফটোকপির দোকানে ভোটার হওয়ার লক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র ফটোকপি করতে তরুণ ও যুবকদের উপচেপড়া ভিড় প্রতিনিয়ত লক্ষনীয়। অপরদিকে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভোটার সংক্রান্ত কাগজ পত্র লোকজন সংগ্রহ করছে প্রায়শ।

এদিকে ঈদগাঁও ইউপির তথ্য সেবা কেন্দ্রে চলমান ভোটার হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হতে মরিয়া তরুণ ও যুবকরা সন্ধ্যা পর্যন্ত কাগজ পত্র সংগ্রহ করতে মহাব্যস্ত সময় পার করতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক যুবকের সাথে কথা হলে তারা চলমান ভোটার তালিকায় ভোটার হওয়ার লক্ষে কাগজ পত্র যোগাড় করতে নানা ভাবে হিমশিম খাচ্ছে।

অন্যদিকে এলাকার কয়েকজন মুরব্বি জানান, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট সময় সীমার পরেও গভীর রাত অবদি পযর্ন্ত এলাকার যুবক ও তরুণদের ভোটার হওয়ার সুবিধার্থে অনলাইন ভিত্তিক প্রযোজনীয় কাগজ পত্র দিয়ে যাচ্ছে। আবার ইউপি চেয়ারম্যান ও নিরবিচ্ছিন্ন ভাবে এসব কাগজ পত্র যাচাই বাছাই করতেও দেখা যায়।

সূত্র মতে, গত ২৫ জুলাই থেকে একযোগে সারাদেশে ভোটার হালনাগাদ তালিকা শুরু হয়েছে। এটি ৯ই আগষ্ট পর্যন্ত চলমান থাকবে। এবারের ভোটার হালনাগাদে নাফনদী দিয়ে পার হয়ে এদেশে আসা রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সে বিষয়ে তথ্য সংগ্রহকারী সহ এলাকাবাসীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন সচেতন মহল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.