এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে মহিষের হামলায় রমজান নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়। তার অবস্থা আশংকাজনক। তাকে সদর হাস পাতালে প্রেরন করা হয়েছে।
২১ আগষ্ট সন্ধ্যা ৭ টার দিকে ইউনিয়নের মেহেরঘোনা নামক স্থানে এ ঘটনা ঘটে। মহিষের হামলায় আহত হন স্থানীয় কবির আহমদ প্রকাশ পেঠান আলীর পূত্র রমজান আলী (৪০)। হামলায় তার কোমর সহ নানাস্থানে আঘাত প্রাপ্ত হয়। আহতবস্থায় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁও বাজারস্থ হাসপাতালে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ার সদর হাসপাতালে প্রেরন করা হয়।
এ বিষয়ে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম উল্লাহ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.