সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে মালবাহী ট্রাকের যন্ত্রণা

ঈদগাঁওতে মালবাহী ট্রাকের যন্ত্রণা

http://coxview.com/wp-content/uploads/2021/10/Sagar-11-10-21.jpg

ঈদগাঁওতে মালবাহী ট্রাকের যন্ত্রণা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও বাজারে এখন মালবাহী ট্রাকের দূর্বিসহ যন্ত্রণায় পড়েন বাজারবাসী। দীর্ঘকাল ধরে নেই গাড়ী প্রবেশের নিয়ম নীতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়।

এতে নিত্য নৈমিত্তিক যানজটের কবলে বন্দি হতে হচ্ছে পথচারী ও ব্যবসায়ীসহ সাধারণ জনগনকে। বাজারে সকাল থেকে রাত অবদি পর্যন্ত নানা সময়ে মালবাহী ট্রাকের কবলে পড়ে আটকে থাকতে হয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজনকে। সুষ্ঠু তদারকি না থাকায় বাবরার এ সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ঈদগাঁও বাজার ডিসি সড়কে বেশ কটি স্থানে মালবাহী ট্রাক প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে প্রায়শ। এমন দৃশ্য চোখে পড়ে প্রতিনিয়ত।

যানজটের কবলে পড়া রিকসা চালক নাছির জানান, ঢাকা চট্টগ্রাম থেকে আসা খাদ্যদ্রব্যবাহী বড় বড় ট্রাক যখন তখন প্রবেশ করে যত্র তত্র স্থানজুড়ে জনদূভোগ সৃষ্টি করে। যাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারমুখী লোকজনকে। মালবাহী গাড়ী প্রবেশের নেই নিয়মনীতি।

পথচারী শামশুসহ অনেকে জানান, ছোট যানবাহন আর ট্রাকের কারনে যানজট সৃষ্টি হওয়ায় সড়ক, উপসড়ক বা বাজারে পায়ে হেটে চলাচল অনেকটা দায় হয়ে পড়ে। তিনচাকার যানবাহন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় কারনে যানজটে অতিষ্ট সর্বশ্রেনী পেশার মানুষ।

সচেতন মহল জানান, ঈদগাঁও বাজারে নিয়মনীতি ছাড়া যখন তখন বড় বড় ট্রাক প্রবেশ করায় যানজট সৃষ্টি হচ্ছেন। দেখার যেন কেউ নেই।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সহ সাধারন সম্পাদক হাসান তারেক জানান, দুরপাল্লার মালবাহী ট্রাক সকাল ১১টার পর বাজারে প্রবেশ না করার জন্য নোটিশ প্রদান করা হয়। না মানলেই করার কিছু নেই বলেও জানালেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.