সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল ও পথসভা

ঈদগাঁওতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল ও পথসভা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের উদ্যোগে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

১৭ মে বৃহস্পতিবার বাদে মাগরিব এ মিছিলটি ঈদগাঁও বাজার ও বাসষ্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে বাজারস্থ হোটেল পূর্বানী সংলগ্ন স্থানে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন – আহলান সাহলান মাহে রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখার প্রতি আহবান জানান।

এ মিছিলে উপস্থিত ছিলেন- ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, ছাত্রনেতা আবদু রহমান নাহিদ, আবদুল্লাহ, রাহুল পাল, সাহাব উদ্দিন, সাজ্জাদ হিরু, নাছির উদ্দিন,রফিক, নিখিল,কায়েস, জিসান, আতিক, ফরহাদ, সাদ্দাম, নয়ন, আজিজ, জাহেদ, রাশেল, ইমরান, উর্মিসহ আরো অনেকে। এসময় অনেক সাধারণ লোকজন তাদেরকে সাধুবাদ জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.