সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে কর্মরত সাংবাদিকদের স্বাগত মিছিল

ঈদগাঁওতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে কর্মরত সাংবাদিকদের স্বাগত মিছিল

প্রতিকী ছবি

এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

আহলান সাহলান মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এক স্বাগত মিছিল বের করা হয়। ২৬ মে বাদে মাগরিবের পর হতে ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন শাপলা চত্বর হতে মিছিলটি ঈদগাহ হাইস্কুল গেইটে এসে সমাপ্ত হয়।

এ সময় স্বাগত মিছিলে অংশ নেন-গিয়াস উদ্দিন (কক্সবাজারবাণী), মিজানুর রহমান আজাদ (সৈকত), মো. রেজাউল করিম (ইনানী), শেফাইল উদ্দিন (সমূদ্রকন্ঠ), নাছির উদ্দিন (আজকের কক্সবাজার), এম.আবুহেনা সাগর (আজকের দেশ-বিদেশ), এম শফিউল আলম আজাদ (দৈনন্দিন), সংবাদকর্মী মোজাম্মেল হক।

অন্যদের মাঝে ছিলেন-ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ছিদ্দিক,ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মৌলভী মনছুর আলম, পোকখালী উম্মে হানি দাখিল মাদ্রাসার সুপার মৌলভী মোক্তার আহমদ,লেখক ও প্রবন্ধিক মৌলানা তৈয়ব, জালালাবাদ ইউনিয়ন পরিষদের এমইউপি আবু তাহের, আবদুল কায়ূম, বীমা কর্মকর্তা নাছির মিয়া, ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সহ সভাপতি আবছার কামাল সহ আরো অনেকে।

স্বাগত মিছিল শেষে বক্তারা আসন্ন রমজান মাসে পবিত্রতা রক্ষার লক্ষ্যে সর্বশ্রেণি পেশার মানুষ জনের প্রতি আহবান জানানো হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.