সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে যুবলীগ নেতা মিজানকে রাতের অন্ধকারে কুপিয়েছে সন্ত্রাসীরা

ঈদগাঁওতে যুবলীগ নেতা মিজানকে রাতের অন্ধকারে কুপিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানকে সন্ত্রাসীরা কুপি য়েছে। ২৬ নভেম্বর রাত আনুমানিক দুইটার দিকে ইউনিয়নেরক জঙ্গল মাছুয়াখালী নিজস্ব মাছের ফিশারী দেখাশুনা শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়। পরে খবর পেয়ে সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিনও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে মিজানের মাথা,কানে ও হাতে ৪/৫টি কুপি য়েছে সন্ত্রাসীরা। তার অবস্থা বেগতিক হওয়ায় পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

যুবনেতা জামিল জানিয়েছেন,এলাকার চিহ্নিত অপরাধী চক্ররা যুবলীগ নেতা মিজানকে রাতের অন্ধকারে কুপিয়েছে।

মিজানের এক নিকটাত্মীয় জানিয়েছেন, তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিনা কারনে তার উপর অতর্কিত ভাবে হামলাসহ কুপানোর সুষ্টু বিচার চাই।

ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি জানিয়েছেন, ওয়ার্ড যুবলীগের আহবায়ক মিজানের উপর সন্ত্রাসী হামলা আসলে দু:খজনক। অপরাধীদের গ্রেফতার দাবী।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.