
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে ফের এক শ্রমিককে অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপন দিয়ে উদ্ধার করার খবর পাওয়া গেছে। এরই পূর্বে ৩ শ্রমিককে বেঁধে রেখে পিটিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ৪ ডিসেম্বর রাত আনুমানিক ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও ভাদিতলার পূর্বে স্লুইট গেইট এলাকায়। অপহৃত শ্রমিক ঈদগাঁও ভাদিতলার মৃত ছগির আহমদের পূত্র মামুনর রশিদ বলে জানা গেছে।
জানা যায়, অপহৃত মামুন ঘটনাস্থলের অদূরে একটি বড়ই এবং পেপে বাগানে রাত্রে টংঘের উপরে পাহারারত অবস্থায় ছিল। এমন সময়ে মুখোশ পরিহিত অপহরণকারী চক্রের একটি দল তাকে অপহরণ করে নিয়ে যায়। তারই পূর্বে রাত ১টার দিকে একই এলাকার কৃষক আবুল কালাম, আবদু রশিদ ও নুরুল হক নামের তিন জনকে ধান পাহারা দেয়া অবস্থায় ধরে নিয়ে মারধর করে ছেড়ে দেয়। পরে মামুনকে ধরে নিয়ে তার পরিবারের কাছে দেড়লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে বলে জানান মেম্বার।
পরদিন সকালে পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় মেম্বার জিয়াউল হক জানান, একইদিন সন্ধ্যার দিকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে জঙ্গলের ভেতর থেকে মামুনকে উদ্ধার করা হয়।
তদন্ত কেন্দ্রের এসআই সনজিত চন্দ্র নাথ কক্সভিউ ডট কম’কে অপহৃত মামুন উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, একই এলাকার তারেক নামের আরেক দোকানদারকে গত ২/৩ মাসে পুর্বে অপহরণ পূর্বক মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় চক্রটি।
অপহরণ ও মুক্তিপণ নিয়ে চরম আতংকে দিনাতিপাত করছে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ। গত কদিন পূর্বে দরগাহ পাড়া সড়কের ছিকন ঝুরি নামক এলাকায় রাত্রে এক ব্যবসায়ী বাড়ী যাওয়ার পথে দৃর্বৃত্তরা তাকে মারধর পূর্বক নগদ টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.