সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / ঈদগাঁওতে রাহমার হিফজ সমাপনী উপলক্ষে সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওতে রাহমার হিফজ সমাপনী উপলক্ষে সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

http://coxview.com/wp-content/uploads/2021/12/Sagar-14-12-21.jpg

ঈদগাঁওতে রাহমার হিফজ সমাপনী উপলক্ষে সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে মাদরাসাতুল হেদায়াহ মহিলা হেফজখানার শিক্ষার্থী রাহমা ওয়ালী মিম এর কোরআনুল কারিম হিফজ সমাপনী উপ লক্ষে এক দোয়া মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় ঈদগাঁও বাসস্টেশনন্থ হেফজখানা প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুরুতে কোরআন তেলোয়াত করেছেন হাফেজা রাহমা ওয়ালী মিম।

দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট ওয়ায়েজ ইমাম জাফর আলম। স্বাগত বক্তব্য রেখেছেন, হিফজখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আমীনুর রশিদ।

এতে উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ ক্বারী ইলিয়াছ, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা জুনাইদ, আজিজুল হক রুবেল, হাফেজ ফোরকান, হাফেজা রাহমার পিতা ওয়ালী উল্লাহ, দৈনিক সাঙ্গু প্রতিনিধি মিজানুর রহমান আজাদ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এম আবু হেনা সাগরসহ অনেকে।

হেফজখানা পরিচালক আমীনুর রশিদ জানান, বিগত ২০১৯ সালে মাত্র ৩০জন ছাত্রী নিয়ে এই মহিলা হেফজখানাটি প্রতিষ্ঠালাভ করেন। সেই থেকে এ প্রথমবারেরমত ছাত্রী রাহমা ওয়ালী মিম হেফজ সম্পন্ন করেন। তার এই কৃতিত্বেই উপস্থিত সকলে তাকে অভিবাদন জানিয়েছেন।

উল্লেখ্য, হাফেজ রাহমা কক্সবাজারে নবঘোষিত ঈদগাঁও উপজেলা পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালীর শিক্ষক ওয়ালী উল্লাহের কন্যা বলে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.