সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে র‍্যাবের হাতে ইয়াবাসহ আটক ২

ঈদগাঁওতে র‍্যাবের হাতে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করলো র‍্যাব।

১৬মে রাতে স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশী অভিযান চালানো হয়। তবে ১৭ মে রাতে গণমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়।

আটককৃতরা একটি সিএনজি থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করছিল। তাদের দেহ ও বাজারের ব্যাগ তল্লাশী করে উক্ত মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ উপজেলার টেকনাফ ইউনিয়নের হাজম পাড়ার মৃত সালেহ আহমদের ছেলে মোঃ জাকির আহমেদ প্রঃ জকির এবং একই এলাকার নুরুল বশরের ছেলে মোঃ ইসমাইল।

আইন শৃঙ্খলা বাহিনী জানায়, জিজ্ঞাসাবাদে আসামী জকির স্বীকার করে যে, সে ফেইসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আলোচিত ঘটনায় প্রত্যক্ষ্যভাবে জড়িত ছিল। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত জসিম তার পরিচিত লোককে মায়ানমারে বন্ধক রেখে পঁচিশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে।

সিডিএমএস যাচাই করলে দেখা যায়, আটককৃত জকিরের বিরুদ্ধে মাদক ব্যবসায়ে জড়িত থাকার অপরাধে টেকনাফ থানাসহ বিভিন্ন স্থানে ৫টির অধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.