
ছবি- সংগৃহিত
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও কালিরছড়া মিফতাহুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ঐতিহাসিক বার্ষিক সভা ২৮ এপ্রিল জুমাবার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত সভায় আসছেন চট্টগ্রামের হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি সাহেব, ঢাকা থেকে আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন বিশিষ্ট চিন্তাবিদ ও যুক্তিবিদ ড. ক্বারী আল্লামা শহিদুল্লাহ উজানী সাহেব, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ সাহেব, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ জহিরুল ইসলাম।
জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ আবদুল হক, চকরিয়া বানিয়াচর মাদ্রাসার পরিচালক নুরুস সুলতান ও পোকখালী মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবু ছৈয়দ সহ আরও দেশ বরন্যে ওলামায়ে কেরামগণ এ সভায় তাশরিফ পেশ করবেন। মিফতাহুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা মুহতামিম মুফতি হাফেজ ছৈয়দ নুর এ বার্ষিক সভায় সর্বশ্রেণি পেশার মানুষজনের উপস্থিতি কামনা করেন। এমনকি উক্ত সভায় হিফজ সমাপনী ছাত্রদেরকে দস্তারে ফজিলত প্রদান করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.