
ঈদগাঁওতে শেখ রাসেল স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে শেখ রাশেল মিনি স্টেডিয়াম পরিদর্শনে আসেন যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
১৩ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর সাড়ে ১২টা দিকে ঈদগাঁও কলেজ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল মালেক।
এতে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ক্রীড়া অফিসার মঈন উদ্দিন, কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, ইন্জি: মোখলেছুর রহমান, আলী রেজা তসলিম, আব্দুল হামিদ বিপিএড, আবদুস সালাম বিপিএড, ছৈয়দ করিম বিপিএড ও মেম্বার মোফাচ্ছেল ফরাজী।
সিনিয়র সহকারী সচিব মিনি স্টেডিয়াম দেখে সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি স্টেডিয়ামে গ্যালারী ও ভবন করার চিন্তা ভাবনা করেছেন বলেও জানান কৃতি ফুটবলার ছৈয়দ করিম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.