সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঈদগাঁওতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

ঈদগাঁওতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

http://coxview.com/wp-content/uploads/2022/04/Sports-Sagar-1-4-22.jpg

ঈদগাঁওতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বদরখালীকে পরাজিত করে ঈদগাঁও ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে।

১লা এপ্রিল বিকেলে ঈদগাহ রশিদ আহমেদ কলেজ মাঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর যুবলীগ সাধারণ সম্পাদক, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, কক্সবাজার সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আইন জীবি একরামুল হুদা, তরুণ ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, যুবনেতা মিজানুল হক।

টুর্নামেন্ট কমিটি সভাপতি হারুনর রশিদ, সিনিয়র সহ সভাপতি আবদুল মজিদ খাঁন, প্রধান সমন্বয়ক আবদু সালাম, কো-অডিনেটর আহমদ কবির ও সহ সভাপতি আবদু শুক্কুর। ট্রাইব্রেকারে ঈদগাঁও ফুটবল একাডেমীর কাছে পরাজিত হলেন বদরখালী খেলােয়াড় সমিতি।

এই খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রপি বিতরণসহ পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.