সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবার ঘোষণা সালাম আজাদের

ঈদগাঁওতে শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবার ঘোষণা সালাম আজাদের

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে সেবা মেডিকেল স্টোরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ঘোষণা দিলেন পল্লী চিকিৎসক আবদু সালাম আজাদ।

১৪ আগস্ট সন্ধ্যায় ঈদগাঁও বাসস্টেশনস্থ (পুরাতন পাহাড়িকা গেইট) সংলগ্ন সেবা মেডিকেল স্টোরের সত্বাধিকারী সুপরিচিত পল্লী চিকিৎসক, ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরাম সহ সভাপতি আবদু সালাম আজাদ ১৫ আগষ্ট শোক দিবসের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চেম্বারে আসা রোগীদেরকে বিনামূল্যে সেবা প্রদান করা হবে এমনটি ঘোষনা দেন তিনি।

আরো পড়ুন: পিতার স্বপ্ন পূরণ করবো বলে শোক ভুলে আছি

সেবার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সেদিন নিহত পরিবারের সকল সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনাও করেন।

উল্লেখ্য, বিগত বছরও শোক দিবস উপলক্ষে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করেন এই পল্লী চিকিৎসক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.