সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই সহোদয় আহত : মামলা দায়ের

ঈদগাঁওতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই সহোদয় আহত : মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আপন দুই ভাই গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সংঘটিত ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন।

এজাহার সূত্র মতে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঁশঘাটা ষ্টেশন বাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দুই সহোদর। আহতরা হল মোঃ ইসমাইল ও তার ভাই একরাম। তারা সদরের জালালাবাদ সওদাগর পাড়ার মৃত লাল মিয়ার পুত্র। এদের মধ্যে মোহাম্মদ ইসমাইলকে ছুরিকাঘাতে এবং অন্যজনকে লাঠিসোটা দিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা আহত ইসমাইলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করলে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রুবেল বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারী কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। মামলা নং ৭৭। এ ঘটনায় ৫ জনকে আসামী করা হয়েছে। তারা হলেন বাঁশঘাটার মৃত আশু জামানের পুত্র মো,লিটন, রাশেদ, মোঃ সরোয়ার, মৃত বাচ্চা মিয়ার পুত্র মোঃ সোহাগ, মৃত সেলিমের পুত্র মোঃ ইমরান।

আরো জানা যায়, আসামীরা এলাকার চিহ্নিত দলভুক্ত সন্ত্রাসী তাদের সন্ত্রাসী কার্যকলাপে এলা কার লোকজন অতিষ্ট। কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক ছুরিকাঘাতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।

আহতের স্বজনদের মতে, গত ৫ দিন ধরে সন্ত্রাসী আসামীদের প্রসাশন গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে পড়েছেন। দ্রুত অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবী জানান তারা।

মামলা তদন্তকারী কর্মকতা ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সঞ্জীত চন্দ্র নাথ জানান, এজাহারনামীয় আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.