
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে দুইজন সাজাপ্রাপ্ত সহ ৬ জনকে আটক করল পুলিশ।
জানা যায়, ৭ আগষ্ট গভীর রাতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ খায়রুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী ভারুয়াখালী ইউনিয়নের মৃত মোবারকের পুত্র দেলোয়ার হোসেন, একই ইউনিয়নের সওদাগর পাড়ার মৃত আব্দু সুবাহানের পুত্র রমজান আলী সহ ওয়ারেন্টভুক্ত আসামী ভারুয়াখালীর তাহের আলমের পুত্র রায়হান গাজী, ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার নজীর আহমদের পুত্র সাদ্দামকে আটক করে। একই দিন গভীর রাতে জালালাবাদ ইউনিয়নের এমইউপি আরমান উদ্দিনের চৌফলদন্ডীর নতুন মহালস্থ খামার থেকে মোটর সাইকেল নিয়ে একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় রাত্রে টহলরত পুলিশদল খবর পেয়ে ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনা ক্লাবের পেছনের মাইজ পাড়া সড়কের মাথা থেকে ছাগল ও মোটর সাইকেল সহ দুইচোর খুরুস্কুল ইউনিয়নের কাউয়ার পাড়ার মৃত রশিদ আহমদের পুত্র আরফাত প্রকাশ (ভুট্রু) ও একই এলাকার রফিক আহমদের পুত্র আমানুল হককে আটক করে।
এ রির্পোট লিখা পর্যন্ত বর্তমানে ছাগল ও মোটর সাইকেলটি তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্র প্রকাশ।
এ ব্যাপারে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের সাথে কথা হলে তিনি দুইজন সাজাপ্রাপ্ত, দুইজন চোর সহ ৬ জনকে আটক করার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.