সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে কুপিয়ে জখম

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে কুপিয়ে জখম

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতিকে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে।

জানা যায়, ২৬ এপ্রিল রাত আনুমানিক বারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী উত্তর পাড়া এলাকার মৃত আবদুল মতলবের পুত্র সেচ্ছাসেবকলীগ সভাপতি মহিদুল আলম (৩৮) কে মুঠোফোনে তার বাড়ি থেকে একই এলাকার জৈনক এক ব্যক্তি মহিদকে ডেকে বের করে পার্শ্ববর্তী ধানি বিলের মাঝখানে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ কথা বলার পর চলে আসার মুহুর্তে এলোপাতারী শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে মহিদকে। পরক্ষণে খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে জখমকৃত ব্যক্তিকে উদ্ধার করে ঈদগাঁওর ডিজিটাল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে উক্ত হাসপাতালে মহিদ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে আহত মহিদ এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

অপরদিকে ৬নং ওয়ার্ডের সাবেক এমইউপি ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কেফায়েত উল্লাহ সাথে কথা হলে তিনিও ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতিকে কুপিয়ে জখম করার কথা জানান।

অন্যদিকে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সদস্য সচীব মাহবুবুল আলম মাবু জানান- রাতের আধারে সেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতির উপর হামলার তীব্র নিন্দার পাশাপাশি অবিলম্বে ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত পূর্বক গ্রেফতারের জোর দাবী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.